× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২ বোনকে কুপিয়ে হত্যা, মাকে গুরুতর জখম

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৫ ২০:৩৮ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৫ ২০:৪৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতদের মাকেও কুপিয়ে আহত করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

নিহতরা হলেন কাঠালকান্দি গ্রামের আবু মিয়ার মেয়ে শারমিন আক্তার (২৭) ও তার ছোট বোন মাছুমা বেগম (২৫)। তাদের মা হাজিরা বেগমকে (৫৫) কুপিয়ে জখম করা হয়েছে।

অভিযুক্ত মাসুক মিয়া সম্পর্কে তাদের আপন চাচা।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে আবু মিয়া ও তার ভাই মাসুক মিয়ার মধ্যে বিরোধ চলছে। মঙ্গলবার বেলা ৫টার দিকে মাসুক মিয়া জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন। এসময় আবু মিয়ার স্ত্রী হাজিরা বেগম ও দুই মেয়ে শারমিন ও মাছুমা বেগম এতে বাধা দেন। এ নিয়ে বিরোধের একপর্যায়ে তাদেরকে কুপিয়ে জখম করেন মাসুক মিয়া।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শারমিন ও মাছুমাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত মা হাজিরাকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো: মাহফুজুল বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে। আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা