× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের ৩ ঘণ্টা পর গর্তে মিলল দুই শিশুর মরদেহ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০২ জুন ২০২৫ ২৩:১৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে নিখোঁজের ৩ ঘণ্টা পর পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তের পানি থেকে পাঁচ বছর বয়সি মামাতো-ফুপাতো দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গত রবিবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মুমিন মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম ও পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের সুকিয়া বেপারি বাড়ির মকবুল ইসলামের ছেলে মাহাদুল ইসলাম মাহদী। শিশুরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেন।

পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, মাহাদুল ইসলাম মাহদী গত শুক্রবার তার মায়ের সঙ্গে কিশোরগঞ্জের মোল্লাপাড়ায় নানাবাড়িতে বেড়াতে আসে। রবিবার বিকালে মামা মুমিন মিয়ার ছেলে ওবায়দুল ইসলামের সঙ্গে বাড়ির উঠানে খেলাধুলায় মেতে ওঠে। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা পাশের বাড়ির নির্মাণাধীন ভবনের বেজমেন্টের গর্তে মাহাদুল ইসলাম মাহদী ও ওবায়দুল ইসলামকে ভেসে থাকতে দেখে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলার একপর্যায়ে ওই গর্তের দিকে গিয়ে তারা পড়ে যায়। এতে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় নিহতদের বাবা-মা শোকে পাগলপ্রায়। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা