× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গোপসাগরে লঘুচাপ বাড়ায় মোংলায় ৩ নম্বর সংকেত

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৫ ১০:৫৬ এএম

আপডেট : ২৯ মে ২০২৫ ১২:৪৩ পিএম

বঙ্গোপসাগরে লঘুচাপ বাড়ায় মোংলায় ৩ নম্বর সংকেত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বাগেরহাট জেলায় রাতভর থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বাতাসের চাপ খুব বেশি না বাড়লেও জোয়ারের কারণে নদ-নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। পরিস্থিতি বিবেচনায় মোংলা সমুদ্রবন্দরকে ৩নং স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

মোংলা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. হারুন উর রশিদ বলেন, লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং রাতভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দু’দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে।মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, তিন নম্বর সতর্কতা সংকেত জারি থাকলেও আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে রয়েছে। ফলে মোংলা বন্দরে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা