× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, চবি ডেপুটি রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৫ ২১:৪৬ পিএম

সাময়িক বরখাস্ত গোলাম কিবরিয়া

সাময়িক বরখাস্ত গোলাম কিবরিয়া

অবৈধ অর্থ লেনদেনে সম্পৃক্ততার অভিযোগে ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ লেনদেনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গোলাম কিবরিয়া বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকে এক ব্যক্তির সঙ্গে প্রবেশ করে নগদ অর্থ উত্তোলন করছেন। এ সময় তিনি এক লাখ টাকা গ্রহণ করেন এবং বাকি অর্থের বিষয়ে দর কষাকষি করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘জেরিন গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে চুক্তি করে চবির নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে অর্থ নিয়েছেন গোলাম কিবরিয়া।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশে বলা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি বরখাস্ত থাকবেন এবং নিয়ম অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। পাশাপাশি ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন সদস্যের ভিডিও দেখে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে, ভিডিওতে ঘুষ লেনদেনের ঘটনায় তিনি জড়িত। আমরা তাৎক্ষণিকভাবে তাকে বরখাস্ত করেছি এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা