× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রস্তুতি সভা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৫ ২১:১৯ পিএম

আপডেট : ১৯ মে ২০২৫ ২১:৩৩ পিএম

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রস্তুতি সভা

কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করতে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

সভায় জেলা প্রশাসক বলেন, ‘কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও পরিকল্পনা নিশ্চিত করা জরুরি। যেন চামড়া নষ্ট না হয় এবং এর মাধ্যমে দেশের চামড়া শিল্প উপকৃত হয়। তিনি আরও জানান, স্থানীয় ট্যানারী ও ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে যথাযথ সংরক্ষণ ও পরিবহনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।’

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, চামড়া ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় চামড়া সংগ্রহ, সংরক্ষণ, লবণ মিশ্রণ, পরিবহন এবং ভ্রাম্যমাণ টিম গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসন আশাবাদী যে, সঠিক সমন্বয় ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে এ বছর চামড়া সংরক্ষণে কোনো রকম সমস্যা হবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা