× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জাপান স্বেচ্ছাসেবক দলের আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ২২:৪৬ পিএম

আপডেট : ১৮ মে ২০২৫ ২২:৪৮ পিএম

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জাপান স্বেচ্ছাসেবক দলের আলোচনা ও কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জাপান  শাখার উদ্যোগে তারুণ্যের অধিকার আদায়ে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক জিয়া ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক আলোচনা  ও কর্মীসভা রবিবার (১৮ মে) সকালে জাপানের টোকিওর ওজি হকতপিয়া হলে অনুষ্ঠিত হয়েছে।  

স্বেচ্ছাসেবক দলের  আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা)  নাসির উদ্দিন আহমেদ শাহিনের সভাপতিত্বে ও অপর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) আসলাম ফকির লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন-

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  সভাপতি  এসএম জিলানী। প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের  সাধারণ সম্পাদক রাজিব আহসান। বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য  স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি  ইয়াসিন আলী। 

এ সময় বক্তব্য রাখেন-  স্বেচ্ছাসেবক দলের  সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) সেলিম হোসেন,  সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন।

 এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-  জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি, সিনিয়র সহ সভাপতি আলমগীর মিঠু। 

এ সময় আরও উপস্থিত  ছিলেন- জাপান বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম রনি, প্রধান উপদেষ্টা কাজী এনামুল হক, মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক  ফয়সাল সালাহউদ্দিন, দফতর সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, জাপান স্বেচ্ছাসেবক দলের  হোসেন হায়দার, ওমর ফারুক রিপন, সাজ্জাত শাহরিয়ার, মোস্তাফিজুর রহমান জনি, টুটুল ঈবরাহিম, ফরহাদ প্রিন্স চৌধুরী, আনোয়ার হোসেন রনি, খাইরুল হাসান মামুন, নাহিদ কামাল, জোবায়ের সানী, নাজিম উদ্দিন, নাফীস বাবু, আসাদুল হক, মারুফ হোসেন, এসআই জুয়েল, সাদ্দাম রাজ, আশিক, নুর খান, তরিকুল ইসলাম তরু, ফারুক ওমর, আশিকুর রহমান, মনিরুজ্জামান, লিটন মাহমুদ, মাহবুব সরকার, ঈসমাইল, তানভীর আহমেদ রানা, ইয়াসিন সরকার, মিজানুর রাহমান শাকিল সহ অন্যান্য নেতারা।

আলোচনা সভায় বক্তারা অনতিবিলম্বে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন অনুষ্ঠান করে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানানো হয়। 

দেশের আইনশৃঙ্খলা অবনতির বিষয়ে তারা বলেন, ‘নির্বাচিত সরকার না থাকায় দেশের প্রতি উপজেলায় নির্বাচিত এমপি বা অভিবাবক নেই, তাই দেশ হয়ে পড়েছে অভিভাবকহীন, আর তাই দুষ্কৃতিকারীরা দেদারসে অপকর্ম করে যাচ্ছে। নির্বাচিত এমপি হলে সারা দেশের উপজেলাগুলিতে অভিভাবক তৈরি হবে আর আইনশৃঙ্খলা তখন নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমরা মনে করছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা