× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক চোরাকারবারিদের হামলায় গুরুতর আহত দুই বিজিবি সদস্য

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ২০:১৯ পিএম

আপডেট : ১৮ মে ২০২৫ ২০:৩১ পিএম

মাদক চোরাকারবারিদের হামলায় গুরুতর আহত দুই বিজিবি সদস্য

গভীর রাতে মাদক চোরাকারবারিদের হামলায় বিজিবির দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৮ মে) রাত ২টার দিকে লালমনিরহাটের পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিজিবি বাদী হয়ে রবিবার দুপুরে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছে।

আহতরা হলেনÑ নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের সদস্য অনুপ কুমার ও মনিরুজ্জামান। তারা পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি জানায়, গতকাল গভীর রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে সীমান্তে যায় দুই চোরাকারবারি। খবর পেয়ে নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমানের নেতৃত্বে টহল দলের সদস্যরা অভিযান চালান।

এ সময় টের পেয়ে ভারত থেকে পাচারকৃত মাদকদ্রব্যের ব্যাগ নিয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই চোরাকারবারি। পরে মোটরসাইকেলটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর এলাকায় পথরোধ করে বিজিবির সদস্যদের ওপর হামলা চালায় চোরাকারবারিদের একটি দল। এতে ওই দুই বিজিবি সদস্য গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ৩টায় তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমান বাদী হয়ে জগতবেড় ইউনিয়নের কয়েকজন চোরাকাররির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আসামীদের নামে মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে পাটগ্রাম থানা ওসি তদন্ত স্বপন কুমার সরকার বলেন, ‘এই ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা দিয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা