× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম

বগুড়া অফিস

প্রকাশ : ১৭ মে ২০২৫ ২০:০৮ পিএম

আপডেট : ১৭ মে ২০২৫ ২০:১৮ পিএম

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম

বগুড়ার ধুনট উপজেলায় স্নাতক (সম্মান) শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার মা ও বাবাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। অভিযুক্ত তরুণ উপজেলা বিএনপির এক নেতার ছেলে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৬ মে) বিকালে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে।

আহত ছাত্রীর বাবা ও মাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় মাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত ছাত্রীর বাবার অভিযোগ, দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদের ছেলে নাফিজ ফয়সাল আকাশ। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক বৈঠক হলেও নাফিজ বিরত হননি।

তিনি বলেন, ‘শুক্রবার বিকালে নাফিজ ও তার সহযোগীরা আমাদের বাড়িতে এসে প্রথমে আমার স্ত্রীকে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে গেলে আমাকে আঘাত করে।’

অভিযুক্ত নাফিজ ফয়সালের বাবা ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর বলেন, ‘মেয়েটির সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ওই মেয়ের পরিবারের লোকজন আমার ছেলেকে মারধর করলে পাল্টা প্রতিক্রিয়ায় এ ঘটনা ঘটেছে।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ঘটনার পর শেরপুর-ধুনট সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিক অভিযানে নাফিজ ফয়সালকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু জব্দ করা হয়েছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা