× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দর থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৫ ১৭:০১ পিএম

বিমানবন্দর থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জের বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া রিয়াদ মোহাম্মদ চৌধুরী নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জান‌ান, তার বিরুদ্ধে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ ছিল। তিনি মূলত এই ঘটনায় আটকের ভয়ে বৃহস্পতিবার সকালের দিকে থাইল্যান্ডে পালিয়ে যেতে যাচ্ছিলেন। চাঁদাবাজির মামলায় ঢাকা বিমানবন্দর থেকে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এরপর রিয়াদকে নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে। তাকে আনতে জেলা পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে। 

রিয়াদকে নারায়ণগঞ্জে আনার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা পুলিশ সুপার।

এদিকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কারের আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার করা হয় রিজভী।

এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লার এক গার্মেন্টস ব্যবসায়ীকে তার গার্মেন্টস পুড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ ওঠে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদের হুমকি প্রদানের ফোনালাপের অডিও ছড়িয়ে পড়লে ব্যাপক সমা‌লোচনার সৃষ্টি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা