× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসিক নগর ভবনে অস্ত্র হাতে অটোচালকদের হামলা

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৫ ২০:৩৫ পিএম

নাসিক নগর ভবনে অস্ত্র হাতে অটোচালকদের হামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনে হামলা চালিয়েছেন অটোরিকশা চালকরা। এ ঘটনায় সিটি করপোরেশনের স্টাফসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এ সময় প্রায় দেড় ঘণ্টা নগর ভবন অবরুদ্ধ করে রাখেন হামলাকারীরা। সোমবার (১২মে) দুপুরে নগর ভবনে এই হামলার ঘটনা ঘটে।

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনের ভেতরে ঢুকে ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়। নগর ভবনের স্টাফরা হামলাকারীদের বাধা দিলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় তাদের পিটিয়ে, কুপিয়ে আহত করেন অটোচালকরা। হামলায় গুরুতর আহতরা হলেনÑ সিটি করপোরেশনের সুপারভাইজার সম্রাট ইসলাম, যানজট নিরসন কর্মী শাওন, লিটন, পলাশ। 

এর আগে গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের অংশ হিসেবে ও শহরে যানজট নিরসনে মূল শহরে অটোরিকশা চলাচলে বিধি-নিষেধ আরোপ করে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের প্রবেশ পথগুলোতে অনুমোদনবিহীন অটোরিকশা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এদিকে কয়েক মাস ধরে শহরে অবাধ প্রবেশাধিকার চেয়ে আন্দোলন চালিয়ে আসছিল অটোরিকশা চালকরা। এর আগে চাষাঢ়ায় সড়ক অবরোধ ও নগর ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি পলন করেছে অটোরিকশা চালকরা। গতকাল দুপুরে এর জেরেই অটোচালকরা নগর ভবনের সামনে আন্দোলন শুরু করেন। আন্দোলনের এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে নগর ভবনে হামলা চালায় তারা।

হামলায় আহতরা জানান, তারা বিভিন্ন দাবিতে মানববন্ধন করছিলেন এবং সিটি করপোরেশনের কর্মীরা তাদের সহযোগিতা করছিলেন। কিন্তু হঠাৎ করেই অটোরিকশা চালকরা তাদের ওপর চড়াও হন এবং এলোপাথাড়ি মারধর শুরু করেন। তারা আরও জানায়, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, এর আগেও বিভিন্ন সময় যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে অটোচালকদের বিরুদ্ধে। আজকের এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় সাধারণ মানুষ ও সিটি করপোরেশনের স্টাফদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী জাকির হোসেন বলেন, ‘কোনো ধরনের উস্কানি ছাড়াই এ হামলা করেছে হামলাকারীরা। তারা সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রসহ হামলা চালায় এবং আমাদের কর্মকর্তা-কর্মচারী, ছাত্র প্রতিনিধিদের গুরুতর আহত করেছে। এ ধরনের কর্মকাণ্ড অপরাধের শামিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা