× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুকুরকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল খাদে, নিহত ২

দিনাজপুর সংবাদদাতা

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১৮:২৩ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৪:৪৮ পিএম

দুর্ঘটনায় পড়া মোটরসাইকেল। ছবি : প্রবা

দুর্ঘটনায় পড়া মোটরসাইকেল। ছবি : প্রবা

দিনাজপুরে কুকুরকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে কুকুরটিও।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে দশমাইল-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার নয়াবাজার হাওলাদার পাড়ার মৃত সামছাদের ছেলে শাহীন মিয়া ও একই উপজেলার সাহেদপাড়ার মজনু মিয়ার ছেলে মো. শহীদ।

স্থানীয়দের বরাতে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, মোটরসাইকেলটিতে দুজন আরোহী ছিলেন। তারা সৈয়দপুর থেকে বীরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কাহারোল উপজেলার তেরমাইল পূর্ব মল্লিকপুর কলেজের সামনে একটি কুকুর দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় কুকুরটির গায়ে মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন আরোহী এবং কুকুরটির মৃত্যু হয়েছে।

তিনি জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় দশমাইল হাইওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা