× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে কারখানায় ডাকাতি

ধামরাই (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫ ১২:০৯ পিএম

নিরাপত্তারক্ষীদের জিম্মি করে তাকওয়া ফুড প্রোডাক্ট নামে একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।

নিরাপত্তারক্ষীদের জিম্মি করে তাকওয়া ফুড প্রোডাক্ট নামে একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে।

ঢাকার ধামরাইয়ে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে তাকওয়া ফুড প্রোডাক্ট নামে একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে। ডাকাতির খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কারখানা মালিক মো. ওসমান মাহমুদ ধামরাই থানায় করা লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটা থেকে তিনটার মধ্যে কারখানায় সংঘবদ্ধ ৭-১০ জন অস্ত্রধারী ডাকাতদল কারখানায় ঢুকে নিরাপত্তা প্রহরীদের জিম্মি করে অন্তত সাড়ে ৩ লাখ নগদ টাকা ও কম্পিউটারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

কারখানাটির পরিচালক ওসমান মাহমুদ বলেন, ভোর রাতে সাত থেকে আট সদস্যের একদল মুখোশ ও অস্ত্রধারী ডাকাত তার কারখানার টিনের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে। এসময় কারখানাটির নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা-মুখ বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। পরে সকালে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো ডাকাতি হওয়া মালামাল বা এর সঙ্গে জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্তে কাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা