× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতপুরে অস্ত্র-গুলিসহ মাদককারবারি গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ১৮:৪১ পিএম

মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে  শীর্ষ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার (২৯ মার্চ) ভোরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদককারবারি হলেন মেহেদী হাসান। তিনি উপজেলার হিসনাপাড়া গ্রামের বাসিন্দা।

 কুষ্টিয়া সেনাক্যাম্প জানায়, স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে সেনা সদস্যরা জানতে পারে যে, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও পাচারের সঙ্গে জড়িত। এলাকায় তিনি মাদকের গড ফাদার নামে পরিচিত। তার এ মাদক ব্যবসা দৌলতপুর সীমান্ত এলাকা থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত বিস্তৃত। এছাড়া এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। এসবের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি জেলার ভারত সীমান্ত সংলগ্ন দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউপির বাগোয়ান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শীর্ষ মাদককারবারি মেহেদীকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মেহেদীক ও তার কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সেনাক্যাম্প জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা