× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করলেন সাবেক ছাত্রলীগ নেতা

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫ ১৭:৩২ পিএম

জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করলেন রাজবাড়ী ছাত্রলীগের সাবেক নেতা। প্রবা ফটো

জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করলেন রাজবাড়ী ছাত্রলীগের সাবেক নেতা। প্রবা ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় জামিন পেয়ে দুধ দিয়ে গোসল করেছে রাজবাড়ী ছাত্রলীগের সাবেক এক নেতা।

শুক্রবার (২৮ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজে দুধ দিয়ে গোসল করার ভিডিও আপলোড করেছেন ওই নেতা।

ছাত্রলীগের ওই সাবেক নেতার নাম সাইফুল ইসলাম এরশাদ। তিনি রাজবাড়ী ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

ভিডিওতে দেখা যায়, একজন নারী পানির সঙ্গে দুধ দিয়ে গোসল করাচ্ছেন সাইফুলকে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাইফুল ইসলাম এরশাদ বলেন, আমার মা মানত করেছিলেন জামিন পেলে দুধ দিয়ে গোসল করাবেন। এজন্য ২৬ মার্চ বিকালে জামিনে কারাগার থেকে বের হয়ে বাড়ি যাওয়ার পর আমার মা খুশি হয়ে দুধ দিয়ে গোসল করিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা