× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে দুই ছাত্রলীগকর্মীকে পুলিশে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ২০:০৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশালে পোস্টার সাঁটানোর সময় নাশকতার আশঙ্কায় দুই ছাত্রলীগকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে নগরীর কলেজ অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে। আটক দুজন আগে দায়ের হওয়া চারটি রাজনৈতিক মামলার আসামি। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ছাত্রলীগকর্মীরা হলেন- এনায়েত ও রাকিব। তারা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারী।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ হুমায়ুন কবির বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা রাতে দেশবিরোধী পোস্টার সাঁটাচ্ছিল। এ দৃশ্য দেখতে পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। এরপর তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ওসি মিজানুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে দায়ের হওয়া আগের চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনা আইনানুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা