× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ঝড়লো পথচারীর প্রাণ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৭:২৭ পিএম

আপডেট : ২৬ মার্চ ২০২৫ ১৯:১৯ পিএম

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ঝড়লো পথচারীর প্রাণ

চট্টগ্রামের মিরসরাইয়ে তিন ইউনিটের কমিটিকে কেন্দ্র করে উত্তাপ ছড়িয়েছে। দুদিন ধরে চলা এই উত্তাপে বলি হয়েছেন মো. জাবেদ নামের এক পথচারী। তিনদিন আগে মিরসরাই উপজেলাসহ দুই পৌরসভার কমিয়ি ঘোষণা করে উত্তর জেলা বিএনপি। এর প্রতিবাদে গত দুদিন ধরে উত্তপ্ত ছিল মিরসরাই।

বুধবার (২৬ মার্চ) সকালে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা এলাকায় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে জাবেদ নামের ওই পথচারী নিহত হন। তিনি চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজারের নীলগিরি আবাসিক এলাকার জাহাঙ্গীরের ছেলে। একটি কোম্পানীর বিক্রয় প্রতিনিধি জাবেদ। এই ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন।

জানা গেছে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন অনুসারীদের সঙ্গে নতুন কমিটির নেতাকর্মীদের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘বুধবার সকাল ১০টার দিকে বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটনের বাড়ির সামনে আমাদের নেতাকর্মীদের পথ অবরুদ্ধ করে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। দুপুর ১২টার দিকে আমরা নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে বারইয়ারহাট পৌর বাজারে প্রবেশ করলে নুরুল আমিন চেয়ারম্যান গ্রুপের লোকজন অস্ত্রসহ হামলা চালায়। হামলায় জাবেদ নামের একজন পথচারী নিহত হন। আহত হয়েছেন আরও ৯ জন।’

তবে, অভিযোগ নাকোচ করে চেয়ারম্যান নুরুল আমিনের ঘনিষ্ঠ বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বলেন, ‘বিএনপি নেতা মোজাম্মেল হোসেনসহ আমাদের নেতাকর্মীদের ওপর উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী ও মাঈন উদ্দিন লিটনের নেতৃত্বে হামলা হয়েছে। পরে শান্তিরহাট রোডের মুখে তাদের সঙ্গে আমাদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জাবেদ নামের একজন পথচারী নিহত হন। সংঘর্ষে যুবদল ও ছাত্রদলের সুমন, বাবুল, মিজান, নুর উদ্দিন, আরিফসহ ৮-১০ জন আহত হয়েছেন।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম জানান, বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্রকে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। আজ বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকায় দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। 

গত সোমবার আব্দুল আওয়াল চৌধুরকে আহ্বায়ক ও আজিজুর রহমান চৌধুরীকে সদস্য সচিব করে ৮৩ সদস্যের মিরসরাই উপজেলা কমিটি সহ মিরসারাই পৌরসভা ও বারৈয়ারহাট পৌরসভা কমিটির অনুমোদন দেয় উত্তর জেলা বিএনপি। এই তিন কমিটিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বয়াক নুরুল। আমিনের অনুসারীরা মূল নেতৃত্ব পান। মিরসাইতে বিএনপি তিন ধারায় বিভক্ত এর মধ্যে আরেকটি গ্রুপের নেতৃত্ব দেন জেলা বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। তার অনুসারীরাই ঘোষিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী অংশ অবরোধ করে এ বিক্ষোভ করে। এ সময় তারা অবৈধ পকেট কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বিএনপির বিক্ষোভ মিছিলের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে প্রায় ৩০ মিনিট দীর্ঘ যানজট ছিল। ঈদের ছুটিতে ব্যস্ততম সড়কে এমন যানজট দেখে ক্ষোভ প্রকাশ করেন পথচারীরা। পদবঞ্চিত বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা দ্রুত মিরসরাই বিএনপির কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দেওয়ার দাবি জানান।

মঙ্গলবার বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহীনুল ইসলাম স্বপন, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলু, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছালেহ আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আশরাফ উদ্দিন, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল হক মেম্বার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দি, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহীনুল ইসলাম স্বপন বলেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর পকেট কমিটি ঘোষণা করেছেন। এদের বেশির ভাগ লোক এলাকায় থাকে না। ঢাকা ও চট্টগ্রাম শহরে থাকেন। শিগগিরিই এ অবৈধ কমিটি বাতিল করে নতুন করে কমিটির জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কথা বলার জন্য চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা