× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান ছাত্রলীগের, আটক ২

সাভার প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৪:২৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাভারের জাতীয় স্মৃতিসৌধে সবাই যখন ব্যস্ত শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঠিক তখনই ফুল নিয়ে হাজির নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। তবে তাদের প্রাথমিকভাবে পরিচয় পাওয়া যায়নি। এদিকে জয় বাংলা স্লোগান দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করেছে পুলিশ।

সকাল সাড়ে ৯টার দিকে স্মৃতিসৌধ শহীদ বেদির সামনের ডান পাশেই তাদের ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার সঙ্গেই উপস্থিত ছিল জাসদ ব্যানারে কয়েকজন। পরে তারা ভিড় এড়িয়ে জাসদের পিছনে পিছনে শহীদ বেদিতে ফুল দেয়। পরে ফুলের তোড়া থেকে নাম সড়িয়ে নেয় তারা। এ সময় পিছনে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। 

তবে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি। 

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, জয় বাংলা স্লোগান দিয়ে পালানোর সময় দুজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে দুজনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা ভীড়ের মধ্যেই মিশে যায়। তবে গোয়েন্দা নজর বাড়ানো হয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা