× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা দিবস

বিএনপির দুপক্ষের সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৫ ১৩:৩২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিরসরাই উপজেলা ও দুই পৌরসভা বিএনপির নবগঠিত কমিটি ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। 

বুধবার (২৬ মার্চ) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদসহ ৫০০ গজের মধ্যে এ আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিলো চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান ও তার নেতাকর্মীদের। 

অন্যদিকে, সকাল ১১টায় একই স্থানে শ্রদ্ধা নিবেদন করার প্রস্তুতি ছিলো উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আরেকটি গ্রুপের।

এর আগে সোমবার মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক। মিরসরাইয়ে বিএনপির আহ্বায়ক কমিটিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান এর সমর্থক পদবঞ্চিত নেতাকর্মীরা মঙ্গলবার (২৫ মার্চ) মিরসরাই সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল বের করেন। এতে করে উপজেলায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা সদরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় মিরসরাই থানার ওসি লিখিতভাবে ইউএনওকে বিষয়টি অবহিত করেন।

বিএনপির উভয় পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় উপজেলা প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৪৪ ধারা জারি করেছে। 

পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত আইনশৃঙ্খলাবাহিনী মিরসরাই সদরে মোতায়েন করা হয়েছে। বুধবার সকালে মিরসরাই উপজেলা সদরে দেখা যায় শুনশান নীরবতা। উপজেলা প্রশাসন সহ কয়েকটি সংস্থা ফুল দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় কোন রাজনৈতিক নেতাকর্মীকে উপজেলা সদরে দেখা যায়নি।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময়ের মধ্যে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও পাঁচজনের অধিক চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তিদের ওপর এ আদেশ প্রযোজ্য হবে না বলে জানান তিনি। উল্লেখিত আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা