× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫৪ বছরেও বাংলাদেশ ইনক্লুসিভ রাষ্ট্র হতে পারেনি : হাফেজ রাশেদ

শেরপুর সংবাদদাতা

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৫:৫৯ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৫ ১৬:০০ পিএম

বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। প্রবা ফটো

বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। প্রবা ফটো

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম বলেছেন, দীর্ঘ ৫৪ বছরেও বাংলাদেশ ইনক্লুসিভ রাষ্ট্র হতে পারেনি। ২৪- এ দুই হাজারের অধিক ছাত্রজনতা জীবন দিয়ে এবং অর্ধলক্ষ ছাত্রজনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে- শুধু ফ্যাসিবাদ মুক্ত করতে নয়, বৈষম্য দূর করা, সাম্য নিশ্চিত করা এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্যও।

সোমবার (২৪ মার্চ) শেরপুর পৌর শহরের একটি বিদ্যালয়ের হলরুমে ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  এ অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ লিডার শহীদ কামারুজ্জামান। যিনি জামায়াতে ইসলামীর সিনিয়র অ্যাসিসট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন। নির্মমভাবে বিনাদোষে বিচারের নামে প্রহসনের মাধ্যমে তাকে হত্যা করা হয়। আমরা এ অন্যায়ের বিচার দাবি করছি।

রাশেদুল ইসলাম বলেন, ছাত্রজনতার আন্দোলন ১৫ বছরের ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশে আর কোনোদিন বিগত ফ্যাসিবাদ বা অনুরূপ অথবা এর কাছাকাছি কোনো চিত্র আমরা আর আর দেখব না, ইনশাআল্লাহ।

শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে দলের নেতাকর্মী, সুশীল ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা