× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেতন-বোনাস না দিয়েই কারখানা বন্ধ, মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৩:১০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একটি নীট কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দুর্ভোগে পরেন ওই মহাসড়কে চলাচলকারীরা।

কারখানা শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার কামরাঙ্গীচালা এলাকায় ‘হ্যাগ নীট ওয়্যার’ নামের একটি ছোট কারখানা রয়েছে। কারখানাটিতে ৩ শতাধিক শ্রমিক কাজ করেন। ওই কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্নপাত করছে না।

মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্রমিকরা কাজে গিয়ে দেখেন কারখানার ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন।

কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা