বাংলাদেশ সাংবাদিক সমিতি
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ২২:১০ পিএম
মোহনা টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগরকে সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ফারুক হোসাইন জনিকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন। ফাইল ফটো
‘বাংলাদেশ সাংবাদিক সমিতি’ দেবিদ্বার উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। মোহনা টিভির দেবিদ্বার প্রতিনিধি মো. ফখরুল ইসলাম সাগরকে সভাপতি, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. ফারুক হোসাইন জনিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বিকালে কুমিল্লা জেলা কমিটির সভাপতি ইয়াসমীন রিমা ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক যায়যায়দিন পত্রিকার মো. জামাল উদ্দিন দুলালাল, সহ সভাপতি পদে দৈনিক খবরপত্রের মো. ওমর ফারুক সরকার, দৈনিক মুক্ত খবরের মো. আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের মো. আবু মুছা, অর্থ সম্পাদক পদে আলোকিত বাংলাদেশের মো. নাছির উদ্দিন, প্রচার সম্পাদক পদে দৈনিক প্রেজেন্ট টাইমসের মো. শাহ আল আমিন আমানত, নির্বাহী সদস্য দৈনিক অধিকরনের মো. নওসাদ চৌধুরী, কুমিল্লা টেলিস্কোপ অনলাইনের আসিফ সরকার ও ইব্রাহীম মুন্সী ।