× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল হোসেন মেহেরপুরে গ্রেপ্তার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ২০:০৯ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আলোচিত জনপ্রতিনিধি ও কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে আওয়ামী লীগ থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) ভোরে মেহেরপুর জেলা শহরের সরকারি কলেজ মোড়ের তাহের ক্লিনিকপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে ছিলেন আফজাল হোসেন। তিনি ভারতীয় সীমান্ত এলাকায় তার মালিকানাধীন আফজাল সুজের এক কর্মচারীর বাড়িতে লুকিয়ে ছিলেন। গোপনে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ আরও জানায়, সোমবার ভোরের দিকে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার কথা ছিল তার। এ জন্য সীমান্তের একটি চক্রের সাথে মোটা অঙ্কের টাকায় চুক্তি করেছিলেন।

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলার ঘটনায় কিশোরগঞ্জ, বাজিতপুর ও ঢাকায় আফজালের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করে জানান, আফজাল হোসেনকে আনতে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওয়ানা হয়েছে।

আফজাল হোসেন ২০০৮ সালে রাজনীতিতে যোগ দেন এবং নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি টানা চারবারের সংসদ সদস্য। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে আফজাল হোসেন প্রভাব বিস্তার করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের দুটি পক্ষের বিভক্ত হয়ে পড়ে। সংসদ সদস্য থাকা অবস্থায় আফজাল হোসেনের বিরুদ্ধে খাল, বিল ও নদী দখল এবং প্রতিপক্ষের লোকজনকে দমন–পীড়নের অভিযোগ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা