× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় বালু সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক আহত

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১৫:২৭ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৫ ১৫:২৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পাবনায় অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনজীবন চরম সংকটে পড়েছে। এ নিয়ে সাংবাদিকরা প্রতিবেদন করলে তাদের ওপর হামলা হচ্ছে। অবৈধ বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফুটেজ নিতে গিয়ে বালু সন্ত্রাসীদের হাতে মারধরের শিকার হয়েছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার সুজানগর উপজেলা প্রতিবেদক সাংবাদিক মনিরুজ্জামান।

রবিবার (২৩ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি গ্রামের বালু সিন্ডিকেটের সদস্য সোবাহান প্রামাণিকের ছেলে আব্দুল মান্নান, হকেন প্রামাণিক ওরফে হকেন মাঝির ছেলে আরিফ, বাবু প্রামাণিকের ছেলে লম্বা ফিরোজ, জলিল বিশ্বাসের ছেলে কালা ফিরোজ এর নেতৃত্বে দলবল নিয়ে মারধর করেন এবং সাংবাদিকদের সাথে থাকা ক্যামেরা, বুম ও মোবাইল ভাঙচুর করে।

আহত সাংবাদিক মনিরুজ্জামান সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ঘটনাস্থলে প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টারসহ একাধিক সংবাদ কর্মী উপস্থিত ছিলেন। 

জানা গেছে, সাংবাদিক মনিরুজ্জামান বালু উত্তোলনের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ শেষে করে ফেরার পথে এই হামলার শিকার হন। 

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ‘শেকড় পাবনা ফাউন্ডেশন’ সংগঠনটির সভাপতি খান হাবিব মোস্তফা এক বিবৃতিতে বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ 

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পাবনার সাংবাদিক সমাজ। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জনজীবন হুমকির মুখে পড়ছে। দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসি।

উল্লেখ্য, এর আগে সুজানগরের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ এর অফিস রুম তুলে নেওয়ার চেষ্টা চালায় বালু সন্ত্রাসীরা। 

সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরি,শুকচর , গোহাইল বাড়ী,দীঘি গোহাইল বাড়িসহ বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে রাত দিন সমানে বালু উত্তোলন চলছে। ফলে পদ্মা পাড়ের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং পদ্মা নদী থেকে সকল প্রকার অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা