× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতার ৩ সন্তানের দায়িত্ব নিলেন সাঈদ আল নোমান

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ২১:০৫ পিএম

সাঈদ আল নোমান। প্রবা ফটো

সাঈদ আল নোমান। প্রবা ফটো

চট্টগ্রাম নগরীর ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপি নেতা মো ইউনুসের মত্যুর পর তার দুই মেয়ে ও এক ছেলের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা সাঈদ আল নোমান। শনিবার (২২ মার্চ) তাদের নিজ বাড়িতে গিয়ে তিনি এ দায়িত্বভার নেন।

এ সময় বিএনপি নেতা সাঈদ আল নোমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমৃত্যু সাম্য ও মানবতার কল্যাণে কাজ করে গেছেন। ওনার পথে হাটছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান সারাজীবন মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করে গেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মানুষের সুখ-দুঃখের সাথি ছিলেন, আস্থার শেষ আশ্রয়স্থল ছিলেন।

এ সময় ‍উপস্থিত ছিলেন- নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, সদস্য মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, হালিশহর থানা বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, থানা বিএনপি নেতা জানে আলম, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররফ জামাল, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরজু প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা