× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঁশ কাটতে যেতে বলায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ১৭:৪৭ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৫ ১৮:৫২ পিএম

ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসী। প্রবা ফটো

ঘটনাস্থলে পুলিশ ও এলাকাবাসী। প্রবা ফটো

পাবনার সাঁথিয়ায় বাঁশ কাটতে যেতে বলায় বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শনিবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের পাইকরহাটি ভাটিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আবুল মালেক ওই এলাকার মৃত তয়জাল শেখের ছেলে। অভিযুক্ত ছেলের নাম মানিক হোসেন। স্বজনদের দাবি, সে মাদকাসক্ত।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, শনিবার সকাল ৯টার দিকে বাবা আব্দুল মালেক তার নিজের বাগান থেকে বাঁশ কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় তার ছেলে মানিককে বাঁশ কাটতে যেতে বলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে সামনে থাকা বাঁশ কাটার ধারালো কুড়াল দিয়ে আব্দুল মালেককে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মালেকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা