× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে বৈসাবি উপলক্ষ্যে ১৬ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ১৯:১৮ পিএম

খাগড়াছড়িতে নারী উদ্যোক্তা নেটওয়ার্কের আয়োজনে জাবারাং ও টিএএমএস প্রকল্পের সহযোগিতায় ১৬ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু। প্রবা ফটো

খাগড়াছড়িতে নারী উদ্যোক্তা নেটওয়ার্কের আয়োজনে জাবারাং ও টিএএমএস প্রকল্পের সহযোগিতায় ১৬ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু। প্রবা ফটো

পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈসু-সাংগ্রাই-বিঝু উপলক্ষ্যে খাগড়াছড়িতে নারী উদ্যোক্তা নেটওয়ার্কের আয়োজনে জাবারাং ও টিএএমএস প্রকল্পের সহযোগিতায় পণ্য ক্রয় ও বিক্রয়ের অংশ হিসেবে ১৬ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকালে জেলা সদরের মহাজনপাড়াস্থ সূর্য শিখা ক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়। এ সময় নারী উদ্যোক্তা নেটওয়ার্কের সভাপতি নাকী চাকমা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬ দিনব্যাপি উদ্যোক্তা মেলা'র উদ্বোধর করেন জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা।

এ মেলায় পাহাড়ের ঐতিহ্যবাহী পোশাক, পিঠা-পুলি, গহনা, রাংবাতাংসহ বিভিন্ন ধরনের পণ্যের পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। মেলায় বিভিন্ন পণ্যের ৪০টি স্টল নিয়ে বসেছে উদ্যোক্তারা।

উদ্বোধনকালে জাবারাং কল্যাণ সমিতি'র নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নারায়ন চন্দ্র খাঁ, টিএএমএস প্রকল্পের প্রকল্প সমন্বয়ক পাইউমং চৌধুরী, নারী উদ্যোক্তা অর্থি চাকমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা