× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদে কেনাকাটার টাকা না পেয়ে অভিমানে কিশোরের আত্মহত্যা

লক্ষ্মীপুর (রায়পুর) প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ১৬:১৫ পিএম

প্রতীকী

প্রতীকী

লক্ষ্মীপুরের রায়পুরে ঈদে কেনাকাটার জন্য ১০ হাজার টাকা না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে আহসান হাবীব (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২১ মার্চ) উপজেলার বাবনী ইউনিয়নের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাবীব একই এলাকার শফিক উল্লাহর ছেলে। দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। 

নিহতের মা সেলিনা বেগম জানান, ঈদের পর হাবীব সৌদি আরবে যাওয়ার কথা ছিল। শুক্রবার বিকালে হাবীব ঈদের কেনাকাটার জন্য তার মায়ের কাছে ১০ হাজার টাকা চান। কিন্তু মা সেলিনা বেগম তাকে পাঁচ হাজার টাকা দিতে চান। এ নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্বজনরা দরজা ভেঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছেন ঈদ কেনাকাটার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করেই ছেলেটি আত্মহত্যা করেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা