× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দল বেঁধে সাগরে নামল আরও ১৩২ কাছিমছানা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৫ ১৭:৩০ পিএম

ছবি : ভিডিও থেকে নেওয়া

ছবি : ভিডিও থেকে নেওয়া

প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া আরও ১৩২টি অলিভ রিডলি প্রজাতির কাছিমছানা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিম সৈকতের মেরিন পার্ক পয়েন্ট দিয়ে কাছিমের ছানাগুলো অবমুক্ত করা হয়।

‘আমার সেন্ট মার্টিন’ নামের সামাজিক সংগঠনের সমন্বয়ক আলী হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- আয়াতউল্লাহ খোমেনি, পরিবেশ অধিদপ্তর কর্মী আব্দুল আজিজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউএনডিপির সূত্র জানায়, ইউএনডিপি ও পরিবেশ অধিদপ্তর দুই বছর ধরে স্বেচ্ছাসেবী সংগঠন আমার সেন্ট মার্টিনের সহযোগিতায় মেরিন পার্ক হ্যাচারিতে জন্ম নেওয়া কাছিমছানা সাগরে অবমুক্ত করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩ মার্চ পর্যন্ত দুজন ডিম সংগ্রহকারীর মাধ্যমে ২৭টি মা কাছিমের ৩ হাজার ৩১৬টি ডিম সংগ্রহ ও সংরক্ষণ করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত এসব ডিম থেকে জন্ম নেওয়া ১ হাজার ৪২১টি কাছিমছানা কয়েক ধাপে সাগরে অবমুক্ত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা