× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৮:৫১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরায় পানিতে ডুবে মো. রাসেল নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকাল দশটার দিকে সদর উপজেলার কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার পুকুরে এই ঘটনা ঘটে।

সে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর হাটখোলা এলাকার ফারুক হোসেনের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুক হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাসেলের মামা মাওলানা মাহমুদুল হাসান জানান, তার ভগ্নিপতি ফারুক হোসেন পরিবারের সদস্যদের নিয়ে সদর উপজেলার কাশেমপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার ছেলে মো. রাসেল কাশেমপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার হেফজখানায় কোরআন শিক্ষা করত। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাসেলসহ আরও ৪-৫ জন ছাত্র মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে।

গোসলের একপর্যায়ে ডুব দিলে রাসেল হঠাৎ করে পুকুরের সিড়ির নিচে চলে যায়। এ সময় অন্যান্য শিক্ষার্থীরা রাসেলকে না পেয়ে দ্রুত তাদের শিক্ষকদের খবর দেয়।

পরে মাদ্রাসার শিক্ষকরা এসে বেলা দশটার দিকে পুকুরের সিঁড়ির নিচে থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ওসি সামিনুক হক জানান ঘটনা শোনা মাত্র পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা