× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ সদস্যকে ট্রাকে তুলে নিয়ে গেল ডাকাত, অতঃপর...

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১৩:৩৩ পিএম

আপডেট : ১৯ মার্চ ২০২৫ ১৩:৩৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে টহলরত পুলিশের এক সদস্যকে ডাকাত দল ট্রাকে করে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি টহলে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ডাকাতদের ট্রাকের পিছু নেয় তারা। পরে ধাওয়া দিয়ে শান্তিগঞ্জ থেকে ট্রাকটি আটকসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) রাতে শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, একটি ট্রাকে তল্লাশি চালানোর সময় এক পুলিশ সদস্যকে অপহরণ করে ট্রাকে তুলে নিয়েছিলেন গ্রেপ্তারকৃতরা।

শান্তিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে দিরাই উপজেলা থেকে একদল ডাকাত দ্রুত গতিতে একটি ট্রাক চালিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি। বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে প্রাইভেটকারটি পাশের পুকুরে পড়ে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পরে পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধোলাই দেন। এতে ডাকাত দলের দুই সদস্য আহত হন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, দিরাই থানার মামুন নামের এক কনস্টেবলকে নিয়ে ডাকাতেরা পালিয়ে যেতে চেষ্টা করেছিল। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে বিপরীতমুখী একটি কারকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। পরে তারাও পালানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি। পালাতে গিয়ে তারা দুজনেই কিছুটা আহত হয়েছেন। তারা এখন চিকিৎসাধীন রয়েছে। তাদেরকে আটক করে দেশিয় অস্ত্র ও ট্রাকটি আমরা জব্দ করেছি, তাদের নাম পরিচয় সকালে জানা যাবে। বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্য মামুন সুস্থ আছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা