× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্লিনিকের বিলবোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ১২:২৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সাতক্ষীরা এবার একটি ক্লিনিকের বিলবোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ফিরবে’ লেখা ভেসে উঠেছে ।

সোমবার (১৭ মার্চ) রাত ৯টার দিকে সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড়ে অবস্থিত মরহুম ডাক্তার মোস্তফা নূর মোহাম্মদের বিল্ডিংয়ে গ্রীন লাইফ হাসপাতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিলবোর্ডে এ লেখা ভেসে ওঠে।

বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পার্শ্ববর্তী সদর হাসপাতাল মসজিদে তারাবি নামাজ চলাকালে রাত ৯টার দিকে এ লেখা ভেসে ওঠে। লেখাটি দেখতে পেয়ে উৎসুক জনতা ভিড় জমায়। মুহূর্তে খবরটি জেলা শহরের ছড়িয়ে পড়ে।

সঙ্গে সঙ্গে বৈষমী যদি ছাত্র আন্দোলন সাতক্ষীরা সমন্বয়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সোহাহিল মাহাদিনসহ অন্যান্যরা এসে উপস্থিত হন। তারা ক্লিনিকের ভেতরে ঢুকে ক্লিনিকে কর্মরত নার্সদের সাথে কথা বলার মুহূর্তে এই ক্লিনিকের কর্তব্যরত ডিজিটাল মার্কেটিংয়ের ডাক্তার নয়ন মজুমদার লাইন খুলে দেয়। পরবর্তীতে ছাত্র সমন্বয়করা ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এসময় তারা আওয়ামীবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত করে।

পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক, তদন্ত ওসি শফিকুল ইসলাম, ডিআইঅনসহ পুলিশের একটি টিম। পুলিশ ক্লিনিকটির গেট খুলে ডাক্তার নয়ন মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য উক্ত বিলবোর্ডসহ থানায় নিয়ে যায়।

ওসি শামিনুল হক বলেন, আকস্মিক এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার, অধিকতর তদন্তের স্বার্থে নয়ন মজুমদারকে আমরা নিয়ে যাচ্ছি।

খুলনা রোডের মোড়ে গ্রীন লাইফ হাসপাতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি গত ১০/১২ দিন আগে চালু করা হয়েছে। এখনো কোনো রোগী ভর্তি হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা