× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১৮:৫৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ সোহাগ হোসেন ওরফে শুকলাল নামে একজনকে গ্রেপ্তার করেছে। 

সোমবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সোহাগ হোসেনের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

সে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের নাসির হোসেনের ছেলে।  

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘পাংশা থানার কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ধৃত আসামি সোহাগ হোসেন ওরফে শুকলালের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘরের পশ্চিম পাশের খড়ের পালার ভিতর থেকে পাংশা থানার এসআই মো. শিহাবুদ্দীন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ও যৌথ বাহিনীর সহায়তায় সোহাগ হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুইটি ব্ল্যাঙ্ক কার্তুজ, দুইটি হাসুয়া, একটি স্ট্রীলের তৈরী ব্যাটন উদ্ধার করে জব্দ করা হয়। আসামীর বিরদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা