× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক আটক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ২১:২২ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৫ ২১:২২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (১৬ মার্চ) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর টহল দল ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কৈখলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। শুক্রবার বিকালে তাদেরকে কসবা থানা পুলিশে হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে মামলা করেছে।

গ্রেপ্তাকৃতরা হলেন, সঞ্জিত দেব বর্মা ও বিমল দেব বর্মা। দুজনই ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের বাসিন্দা।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত পিলার ২০৫৫/এম সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কসবা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কসবা থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাস বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কসবা থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের দায়ে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা