× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে চুরির অভিযোগে দুই যুবককে মারধর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ২০:৪৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বরিশাল চুরির অভিযোগে দুই যুবককে বেঁধে মারধর করেছে কতিপয় ব্যক্তি। এমন একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

রবিবার (১৬ মার্চ) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। 

এক মিনিট চৌদ্দ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায় পৃথকভাবে দুইজনকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। যাদের একজন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তাকে এক ব্যক্তি শক্ত তার দিয়ে পেটাচ্ছে। 

জানা গেছে, রহমতপুর ব্রীজ এলাকায় রডের দোকান সেবা ইঞ্জিনিয়ারিং থেকে লোহার পাত চুরি করে ভাঙারির দোকানে বিক্রি করে দেওয়ার অভিযোগে স্থানীয় চাঁন মুন্সির ছেলে মিঠুন ও বাবুল বেপারীর ছেলে লিংকনকে আটক করে মালিক। পরে দোকানের প্রোপাইটার মো. হাসান তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করে। 

খবর পেয়ে ওই দুই যুবকের স্বজনরা এসে তাদের ছাড়িয়ে নিয়ে যায়। 

এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির সিকদার মোবাইল ফোনে জানান, ঘটনাটি তিনিও সামাজিক মাধ্যমে দেখেছেন। তবে কেউ কোনো মৌখিক বা লিখিত অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা