× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ২০:৩৯ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকাল তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওই গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার ও মো. নিজুম।

বিষয়টি নিশ্চিত করেছেন ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া।

পরিবারের সদস্যরা জানায়, রবিবার বিকালে শিমু আক্তার তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় পানিতে গোসল করছিল। এ সময় হঠাৎ পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সন্তানদের হারিয়ে পাগল প্রায় তাদের বাবা মা।

তাদের বাবা এমদাদুল হক বলেন, আমরা কি নিয়ে থাকব। আামাদের সব শেষ হয়ে গেল। ঈদ কাদের নিয়ে করব। আমার সন্তাদের তোমরা এনে দাও।

এসআই মো. মিলন মিয়া বলেন, পুকুরে গোসল করতে গিয়ে ভাই বোনের মৃত্যু হয়েছে। এমদাদুল হকের আর কোনো সন্তান নেই। শোকে পরিবার স্তব্ধ হয়ে গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা