× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে ১২০ হাফেজকে সংবর্ধনা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৭:১৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পবিত্র রমজান মাস উপলক্ষে নোয়াখালীতে ১২০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর শাখা।

রবিবার (১৬ মার্চ) দুপুরে জেলার বেগমগঞ্জ মডেল মসজিদে এই সংবর্ধনার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রত্যেক হাফেজকে ক্রেস্ট ও সুন্নাহ সামগ্রী উপহার দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংবর্ধিত হাফেজরা। এমন আয়োজন যেন অব্যাহত থাকে আয়োজকদের প্রতি সেই দাবি জানিয়েছন তারা।

সংবর্ধিত হাফেজ আবদুর রহমান বলেন, হাফেজ হয়েছি দীর্ঘদিন আগে কিন্তু এখন পর্যন্ত একসঙ্গে এতোজন হাফেজকে কেউ সংবর্ধনা দেয়নি। এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের। সামনে কুরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। আগামীতেও যেন এমন আয়োজন অব্যাহত থাকে এই আমাদের চাওয়া থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। এই মাসে কুরআন যারা বুকে ধারণ করেছে তাদের সম্মানিত করা আমাদের সকলের জন্য প্রয়োজন। সমাজের ইসলামের ধারক এবং বাহক হচ্ছে কুরআনের হাফেজরা। ইসলামের চারজন খলিফাই হাফেজ ছিলেন। হাফেজরা সমাজের নেতৃত্বে এগিয়ে এলে সুন্দর একটি সমাজ গড়ে উঠবে।

নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম বলেন, মানুষের হেদায়েতের জন্য রমজান মাসে পবিত্র কুরআন নাযিল হয়। কুরআনের আলোকেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আহ্বান জানাই। মানুষের কাছে কুরআনের সঠিক বার্তা প্রচার করতে হবে। পবিত্র কুরআনের আলোতে বিশ্ব আলোকিত হোক এই চাওয়া ছাত্রশিবিরের। পূর্বের ফ্যাসিস্ট শাসনের সময় অনেক আলেম এবং হাফেজকে বিনা অপরাধে নির্যাতিত হতে হয়েছে। আমরা চাই আমাদের সমাজে কুরআনের হাফেজরা সবসময় যেন সম্মানের আসনে থাকে, যার জন্য আজকের এ আয়োজন।

এ সময় নোয়াখালী জেলা উত্তর শাখা শিবিরের অফিস সম্পাদক আমিমুল ইহসান ফাহাদ, প্রকাশনা সম্পাদক ওসমান গনি, সাহিত্য সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা