× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৌরনদীতে বাসচাপায় সাবেক সেনা সদস্য নিহত

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১৬:১৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে বাসচাপায়ে মজিবর মোল্লা নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। তিনি সাবেক সেনা সদস্য ছিলেন। এ ঘটনায় ভ্যানের তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৬ মার্চ) ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী সাউদের খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবর উপজেলার কটকস্থল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন জানান, রবিবার বেলা ১২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খাল এলাকায় পৌঁছালে যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এতে মজিবরসহ চার ভ্যানযাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজিবর মোল্লাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই চালক বাস রেখে পালিয়েছে। ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত ভ্যান জব্দ করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা