× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ৬ বছরের দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

বগুড়া অফিস

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১২:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালুতে মুখরোচক খাবারের প্রলোভন দেখিয়ে ৬ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নুর ইসলাম নামের (৪৫) এক দিনমজুরের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার পাইকড় ইউনিয়নের আড়োলা আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটে। 

বগুড়া কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল হান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার (১৩ মার্চ) শিশু দুটি বাড়ির সামনে খেলাধুলা করছিল। এই সময় মুখোরচক খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন নুর ইসলাম। পর দিন বৃহস্পতিবার ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পায়। এ ঘটনায় অভিযুক্ত নুর ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে যান। শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়।

কাহালু থানার ওসি আব্দুল হান্নান জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুর ইসলামকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তাদের চিকিৎসা ও পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা