× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৌরনদীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে শিবির নেতা!

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ২০:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বরিশালের গৌরনদীতে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক শিবির নেতা ও এক প্রবাসীর স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিড়ার ইউনিয়নের বদরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আটক মানুল ইসলাম পলাশ ফকির গৌরনদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এবং বদরপুর মুসুল্লিবাড়ী জামে মসজিদের ইমাম।

গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল হাওলাদার বলেন, ‘৯৯৯ এ ফোন পেয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ঘটনাস্থল থেকে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আমি বাদি হয়ে মামলা করেছি।’

এ বিষয় গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনূস মিয়া জানান, অসামাজিক কার্যকলাপে ঘটনায় জড়িত থাকার অপরাধে আটকদের আদালতে পাঠালে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা