× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্র এখনও পরিপূর্ণ স্বাধীন হয়নি, উপদেষ্টা মাহফুজ আলম

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৯:৪২ পিএম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো.মাহফুজ আলম। প্রবা ফটো

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো.মাহফুজ আলম। প্রবা ফটো

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি। এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। 

শুক্রবার (১৪ মার্চ) বিকেলে টঙ্গীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে অ্যালামনাই ও শিক্ষকগণের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, সবার উচিৎ দল মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। ইসলামিক কিংবা নন ইসলামিক সকল আঙ্গিকের মানুষের জন্য রাষ্ট্রের দায়িত্বে থাকা ব্যক্তিরা কাজ করবে। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবে।’

এ সময় তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা