× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ২০:৫৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের তুলে নিয়ে মারধরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল চারটার দিকে পৌর শহরের আল স্বাদ হোটেলের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আহসান হাবীব রানা কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি থেতরাই ইউনিয়নের কিশোরপুর এলাকার আব্দুল মজিদ প্রামানিকের ছেলে।

আহসান হাবীব রানা এ নিয়ে দ্বিতীয়বার গ্রেপ্তার হলেন। গত ২৭ অক্টোবর প্রথমবার তাকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করা হয়েছিল। পরে তিনি জামিনে বেড়িয়ে আসেন।

থানা পুলিশ জানায়, গত বছরের ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করে।

এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় আহসান হাবীব রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা