× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসি ইকোপার্ক নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৮:৫১ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৫ ১৯:১৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নড়াইলের লোহাগড়ার মধুমতী নদী সংলগ্ন চর কালনা গ্রামে প্রস্তাবিত ‘ডিসি ইকোপার্ক’ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ মার্চ) সকালে লোহাগড়ার চর-কালনা এলাকাবাসীর উদ্যোগে চর-কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী জনতা গোপালগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে প্রস্তাবিত ডিসি ইকোপার্ক নির্মাণের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভ সমাবেশ শেষে তারা সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভকারী জনতা গোপালগঞ্জ ও নড়াইল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। 

এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক মো. হেমায়েত হোসেন, শিক্ষক মো. মফিজুর রহমান, সুমন রহমান, মো. ওলিয়ার রহমান, মোল্যা রুহুল আমীন, ইদ্রিস আলী প্রমুখ।

লিখিত বক্তব্যে মো. হেমায়েত হোসেন বলেন, ‘গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে লোহাগড়ার মধুমতী নদীর পশ্চিম পাড়ে তিন ফসলি জমিতে প্রস্তাবিত ডিসি ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছেন, যা জনস্বার্থের পরিপন্থী। প্রায় দু’শতাধিক কৃষক পরিবারকে উচ্ছেদ করে প্রস্তাবিত ডিসি ইকোপার্ক নির্মাণ করতে দেওয়া হবে না। এ জন্য এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা