× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ২

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১২:৪৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় ভ্যান উল্টে দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১মার্চ) রাত দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার মদিনা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, ভ্যানযাত্রী গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক এবং কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে ভ্যানচালক স্বপন খান।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন জানান, অজ্ঞাত পরিবহনের বাসচাপায় ইঞ্জিনচালিত ভ্যান উল্টে চালক ও একজন যাত্রী মহাসড়কে পরে যায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক দুর্ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত ওই দুজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ভ্যানযাত্রী গৌরনদী পৌরসভার কর্মচারী ও দক্ষিণ পালরদী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক ও  কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের মৃত সুরাত খানের ছেলে ভ্যানচালক স্বপন খান।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় অজ্ঞাত পরিচয়ে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা