কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫ ১৭:৫৬ পিএম
সোমবার দুপুরে রাজাপুর ব্রিজ এলাকায় এ জরিমানা করা হয়। প্রবা ফটো
মৌলভীবাজারে অবৈধভাবে বালু উত্তোলন করায় আব্দুস সামাদ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ মার্চ) দুপুরে কুলাউড়া পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি জানান, নির্ধারিত সীমানার বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করায় সোমবার দুপুরে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানের ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা করা হযয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।