× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা সিএমপি কমিশনারের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ২২:১৮ পিএম

আপডেট : ০৯ মার্চ ২০২৫ ২২:২০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চট্টগ্রাম নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। রবিবার (৯ মার্চ) নগরীর তামাকুমন্ডি লেইন, জহুর হকার্স মার্কেট, টেরিবাজার ও বিপণি বিতান পরিদর্শন করেন তিনি।

সিএমপি কমিশনার বিভিন্ন মার্কেট পরিদর্শনকালে মার্কেটগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরখ করে দেখেন এবং আগত দর্শনার্থী ও ক্রেতা সাধারণের সাথে কথা বলেন। পাশাপাশি তিনি ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির প্রতিনিধিদের সাথে কথা বলেন। এসময় তিনি তামাকুমন্ডি ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে ভাসমান হকার, যানজট, বাইক রাইডারদের যত্রতত্র অবস্থান ও কিশোর গ্যাংয়ের উৎপাত সংক্রান্ত সমস্যাগুলো শুনেন এবং এগুলো সমাধানের জন্য তাৎক্ষণিক সংশ্লিষ্ট ডিসি ওসিদের নির্দেশ প্রদান করেন। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ করে অ্যাক্সেস রোডগুলো যানজটমুক্ত রাখার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন।

মার্কেটের বিভিন্ন দোকানে ঘুরে উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের সাথে আলাপ শেষে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, পবিত্র রমজান উপলক্ষে নগরীর সব মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। নগরবাসী যাতে নিশ্চিন্তে শপিং করতে পারে এবং উৎসব মূখর পরিবেশে পবিত্র ঈদ উদযাপন করতে পারে সেজন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলেও জানান তিনি।

সিএমপি কমিশনার আরও বলেন, ছিনতাই ও চাঁদাবাজি রোধকল্পে সিটিজেন ফোরাম, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে কাজ চলছে। ওয়ার্ডভিত্তিক তালিকা প্রস্তুতপূর্বক প্রতিনিয়ত উল্লেখযোগ্য সংখ্যক ছিনতাইকারী ও চাঁদাবাজদেরকে আইনে আওতায় নিয়ে আসা হচ্ছে। সকলের সহযোগিতায় নির্বিঘ্নে ও নিরাপদে ঈদ উদযাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা