× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুলাউড়ায় ছেলেসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ২০:২৪ পিএম

আপডেট : ০৭ মার্চ ২০২৫ ২১:১৫ পিএম

শুক্রবার দুপুরে তাদেরকে উপজেলার নর্তন গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

শুক্রবার দুপুরে তাদেরকে উপজেলার নর্তন গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছেলেসহ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার নর্তন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ৮ নম্বর রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আকবর আলী সোহাগ ও তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহান আহমেদ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাপ আপছার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়ার ৮ নম্বর রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আকবর আলী সোহাগ ডেভিল হান্ট অভিযানের তালিকার ১০৯ নম্বর এবং তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহান আহমেদ ১১০ নম্বর আসামি।

ওসি গোলাপ আপছার বলেন, তাদেরকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকালে তাদের মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা