× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিপস কিনে দিয়ে প্রতিবন্ধী তরুণীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’

কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৯:০৩ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

কুমিল্লার লালমাইয়ে চিপস কিনে দিয়ে একজন বাক প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। 

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জাহাঙ্গীর উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত আরব আলীর ছেলে।

তরুণীর স্বজনরা জানান, সে শারীরিক ও বাক প্রতিবন্ধী। প্রতিদিন সকালে বাড়ির পাশের রাস্তায় হাটাহাটি করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হলে জাহাঙ্গীর তাকে সড়কের পাশে থাকা একটি দোকান থেকে চিপস কিনে দেন। এক পর্যায়ে কৌশলে তাকে পাশের নির্মাণাধীন একটি ভবনের শ্রমিকদের রুমে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে স্বজনরা দেখেন শ্রমিকদের রুমে জাহাঙ্গীর ও রজ্জব আলীর ছেলে বাহার মিয়া তাকে ধর্ষণ করছেন। এ অবস্থাতেই তারা দুইজন পালিয়ে যান।

এ বিষয়ে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দুজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এক নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী তরুণীকে মেডিক্যাল চেকআপের জন্য শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা