গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৯:০১ পিএম
গাজীপুরের কালিয়াকৈর পৌর এলাকার ৯টি ওয়ার্ডের ২০ হাজার হতদরিদ্র ও অসহায় মানুষ ঈদ সামগ্রী পেতে শুরু করেছেন। শুক্রবার (৭ মার্চ) সকাল থেকে প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এই উদ্যোগ নিয়েছেন।
বিএনপির নেতাকর্মীরা বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় প্রতিটি জেলা ও উপজেলায় হতদরিদ্রদের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে ৮ হাজার পরিবারকে দেওয়া হচ্ছে লুঙ্গি ও কাপড় এবং ১২ হাজার পরিবারকে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। এক কেজি পোলাও চাল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, এক প্যাকেট দুধ, এক প্যাকেট সেমাই, একটি করে লুঙ্গি, একটি করে শাড়ি ও অন্যান্য খাদ্যসামগ্রীসহ ঈদ উপহার সামগ্রী বিতরণের প্যাকেট প্রস্তুত করা হয়েছে। এগুলো এখন সাইজুদ্দিন ভাইয়ের নির্দেশ মোতাবেক ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করা হচ্ছে।
কালিয়াকৈর পৌরবাসীর অনেকে বলছেন, ঈদ সামনে রেখে পৌরবাসীকে ভালোবেসে এমন উদ্যোগ আগে কেউ নেয়নি। প্রতিটি ওয়ার্ডে তালিকা করে গরিব, দুঃখী মানুষের কাছে উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। এজন্য সাইজুদ্দিন মানুষের মনে বেঁচে থাকবেন। আগামীতে কালিয়াকৈর পৌরবাসী তার মতো মানুষকে মেয়র হিসেবে দেখতে চায়।
কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ বলেন, ‘পৌর এলাকায় ৯টি ওয়ার্ড রয়েছে। এসব এলাকার দরিদ্র ও অসহায় ২০ হাজার পরিবারের তালিকা করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে ঈদ সামগ্রী বিতরণ0 করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে গিয়ে এসব সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে, যাতে তাদের রোজার মধ্যে কষ্ট করে কোথাও যেতে না হয়। এগুলি বিতরণ শেষ হওয়ার পর আরও কেউ বাদ পড়লে তাদেরকেও ঈদ উপহার দেওয়ার প্রস্তুতি রয়েছে।