× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩৫

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২৩:৪৪ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৫ ২৩:৪৬ পিএম

দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রবা ফটো

দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রবা ফটো

হবিগঞ্জের লাখাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় (টমটম) যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সিংহগ্রামের মাইজহাটি ও দাইরল এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার ইফতারের আগে বুল্লা বাজারে টমটমে (ব্যাটারিচালিত অটোরিকশা) যাত্রী ওঠানো নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া এবং যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ খবর পেয়ে বাজারে থাকা উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ১০ জন আহত হন।

উক্ত ঘটনার জের ধরে মঙ্গলবার উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। থেমে থেমে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, ‘উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িত দাঙ্গাবাজদের আইনের আওতায় আনা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা