× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২০:৪৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ মাদক জব্দ করেছে ৫৮ বর্ডার গার্ড বিজিবি। 

মঙ্গলবার (৪ মার্চ) বিভিন্ন সময়ে মাটিলা, শ্রীনাথপুর ও পলিয়ানপুর থেকে ভারতীয় মদ ও নাগরিককে আটক করা হয়। 

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. রফিক জানান, মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/২২-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের বাঁশ বাগানেমাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামি বিহীন ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যর সিজার মূল্য সত্তর হাজার পাঁচশত টাকা।

তিনি আরও বলেন, শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/৮-আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মো. রফিকুলের আমবাগানের সামনে রাস্তার ওপর থেকে আসামিবিহীন ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যর জব্দকৃতমূল্য ৫১ হাজার টাকা।

বিজিবি কর্মকর্তা বলেন, পলিয়ানপুর এলাকায় নিয়মিত টহল পরিচালনায় ভারতীয় এক নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়। আটককৃত ও জব্দ মালামালের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা